কবিতা, বিশেষ করে আধুনিক কবিতা নিয়ে বেশ কিছুদিন পড়াশোনা করে মনে হয়েছে এটা ভাব প্রকাশের একটা বাহন, একই সঙ্গে শিল্পও বটে। ছত্রে ছত্রে ছন্দ মেলানোর কোন বাধ্যবাধকতা নেই। যে কোনও শিল্পের মতো আধুনিক কবিতা ব্যক্তিবিশেষের কাছে ভিন্ন, ফলে ব্যক্তিস্বাতন্র্রের মধ্যে ভিন্ন আবেদন আনতেই পারে। এই যুক্তিতে বলা যায় যে কবিকে জ্ঞানস্রষ্টা না হলেও চলে। তবে দৃশ্য কল্পনার আশ্রয় নিতে হয়। একই কবিতা বোধহয় একাধিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা যায়।
ভাষার প্রতি আমার একটা দুর্বলতা আছে। চাকরিতে অবসরের পরে পরেই বাড়ির কাছেই রামকৃষ্ণ মিশনে আমি ফরাসী ভাষার কোর্সে ভর্তি হ’লাম। ছ'মাস করে সেমিস্টার, পুরো কোর্সের মেয়াদ তিন বছর। তৃতীয় বর্ষের গোটাটাই একটা সেমিস্টার। ভাষাটা ভাল লেগে গেল। এতটাই ভাল লেগে গেল যে রামকৃষ্ণ মিশনের পাট চুকিয়ে বাড়িতে বসে সপ্তাহে একবার ফরাসী দৈনিকের নির্বাচিত অংশ ডাউনলোড করে অনুবাদ করতাম। রবীন্দ্রনাথকে লেখা রোম্যাঁ রোঁলার দু’খানা চিঠিও অনুবাদ করে ফেললাম। নানান্ দৈর্ঘ্যের দশ-বারোটা ফরাসী কবিতা-ও অনুবাদ করে ফেললাম। এর পর থেকে চর্চাটা চালু আছে, সপ্তাহে অন্তত ঘন্টাদুয়েক। সেই ধারা গত বারো বছর বজায় রেখেছি। দিন পনেরো আগে গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে ইংরেজিতে লেখা ন'লাইনের একটা আধুনিক কবিতা বাংলায় অনুবাদ করে ফেসবুকের দেওয়ালে লাগিয়েছিলাম। ভালই সাড়া পেয়ে মনে হ'ল ফরাসী আধুনিক কবিতার ইংরেজি অনুবাদ তো আমার করাই আছে। কাজেই সেগুলোর থেকে ক্ষুদ্রতম দৈঘ্যের একটা কবিতা বেছে নিয়ে বাংলায় অনুবাদ করলাম। একটা কথা বোধহয় এখন অজানা নয় যে প্রায় সমস্ত ভাষার Translator Google support করে। কিন্ত ৮/১০ বছর আগে, ফরাসী কবিতা থেকে ইংরেজি অনুবাদ যখন করেছিলাম, তখন অভিধানই ছিল একমাত্র ভরসা। তাছাড়া, তখন স্মার্টফোনের রমরমা আদৌ ছিল না। গুগলের অনুবাদ আমি অবশ্যই দেখেছি। সেগুলো একেবারেই আক্ষরিক। তবে ভাবনা গুলোর সঙ্গে নিশ্চয়ই অনেকাংশে মিল আছে। সেটা আমাকে অবশ্যই ভরসা জুগিয়েছে। এটা একটা পরীক্ষামূলক প্রচেষ্টা। দেখি কেমন সাড়া পাই !!
--------------------
French fable by La Fontaine
J'aime le jeu , l'amour, les livres, la musique/
La ville et la campagne, enfin tout; il ne m'est rien/
Qui ne me soit souverain bien/
Jusqu'au sombre plaisir d'un coeur melancolique/
----------------------
English Translation
I love the game, the romance, the books, the music/
The city and the countryside, well all; they are nothing to me/
That will not bring my sovereign good/
Till the gloomy pleasure of a pensive heart persists./
-------------------
বঙ্গানুবাদ
আমি খেলা ভালবাসি, প্রেম, বই সঙ্গীত- এ সবই ভালবাসি/
শহর এবং গ্রামাঞ্চল, সমস্ত কিছুই ভালবাসি/
(কিন্ত) এইসব আমার মনে দাগ কাটে না/
এগুলোর কোনও কিছুই আমাকে সার্বভৌম মঙ্গল এনে দেবে না/
যতক্ষণ ভাবুক হৃদয়ের বিষন্ন আনন্দের রেশ থেকে যাবে/
5 comments:
কবিতার সমাপ্তিটা খুব যদি না ভুল বুঝি, আমার মতে কবি বলতে চেয়েছেন
যতক্ষণ ভাবুক হৃদয়ের বিষন্ন আনন্দের রেশ থাকবে
খুব ভালো লাগলো।
এইবার ঠিক হয়েছে
অনুবাদটা দারুণ। আমি দিন দিনই অবাক হচ্ছি তোমার প্রতিভা দেখে
Post a Comment