Monday, July 5, 2021

সামাজিক দায়িত্ব পালনের গৌরববোধ

 


সুদীর্ঘ লকডাউনের বাজারে একটা সামাজিক দায়িত্বের ভার যখন সব সময় মনের ভেতরে  অদৃশ্য খোঁচা মারছিল, তখন অধৈর্য হয়ে মাঠে নেমে পড়লাম। Domestic help জাতীয় ২/৪ জন মহিলার বাসস্থানের ব্যবস্থা করলাম, যাতে তারা এলাকার অন্য মনিবদের বাড়ির চাকরিগুলো টিকিয়ে রাখতে পারে। কারণ তাঁদের প্রায় সবাই ওই সময়ের জন্য কেউ একমাস, কেউ বা দু'মাস, খুব বেশি হলে তিন মাসের বেশি মাইনে দেয়নি। অথচ তাঁরা সকলেই বাড়ি বসে মাস মাইনে পেয়ে যাচ্ছেন। আবার migrant labourer দের দুর্দশার খবরে এঁরা ভীষণ কাতর। নরেন্দ্র মোদীর ওপর বিষোদ্গার করে চলেছেন। একবারও ভাবলেন না যে, কাজের মেয়েগুলোও লোকাল ট্রেনের যাত্রী, এক ধরনের migrant laborer. 

এছাড়াও সাধারণ মানুষের সচেতনতা জাগাতে কিছু প্রবন্ধ রচনা করে ফেসবুকে পোস্ট করলাম।  কাগজে পড়া কিছু মিথ্যাশ্রয়ী চালাকির প্রতিবেদনের প্রতিবাদে সামিল হলাম।  আসলে আমাদের মতো প্রতিবাদী মানুষেরা চেনাপথে হাঁটতে অপছন্দ করেন। অচেনা রাস্তায় হাঁটতেই তাঁদের আনন্দ। আমারও তো লাভ হ'ল ! যৎসামান্য হলেও সময়োপচিত দায়িত্ব পালনের গৌরবের আনন্দে আমার মন ভরে রইল। মানসিক অস্বস্তি থেকে মুক্তি পেলাম।

No comments: