প্রশান্ত কিশোরের আইপ্যাকের ২৩ জনের সমীক্ষক দল এই মুহূর্তে ত্রিপুরায়। সম্ভবত তাঁরা সেখানকার রাজনৈতিক আবহাওয়া ঠাহর করার জন্যই ওখানে হাজির হয়েছেন। কোভিদের সমস্ত সতর্কতা বিধি মেনেই তাঁরা সেখানে পৌঁছেছেন। অথচ স্রেফ সন্দেহের ভিত্তিতে তাঁদের নজরবন্দী করে রাখা হয়েছে। আজ সকালের কাগজে খবরটা পড়লাম। সন্ধ্যের টেলিভিশনের খবরে জানলাম অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাঁরা তখনও গৃহবন্দী। ত্রিপুরা বিধানসভা ভোটের এখনও দু'বছর বাকি। সন্দেহ হচ্ছে, যে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের অ-ভাবনীয় ফলাফলে কেন্দ্রের বিজেপি সরকার কিছুটা দিশেহারা হয়ে আছে। এটা হয়তো তারই প্রতিফলন। এরকম আচরণ বোধহয় যে কোনো দলের দুর্বলতার লক্ষণ। এতটা আগ্রাসী না হয়ে আন্তরিকভাবে একটু মানবিক মুখ দেখালে মনে হয় সেটা ভাল ফল দেবে। না হলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। মাঝে মাঝে ভুলে যাই যে বাজপেয়ীজি আদভানিজীরা এক সময় এই দলের মাথা ছিলেন। রাজনৈতিক লড়াই তো রাজনৈতিক ময়দানেই মানায় !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment