দুই মহাকাশচারীর মর্ত্যে প্রত্যাবর্তনের রোমাঞ্চকর কাহিনী পৃথিবীর মানুষকে কি উপহার দিল।
সুনিতা উইলিয়ামসের এবং বুচ উইলমোর-এর মহাকাশ অভিযান, দুই মহাকাশচারীর পৃথিবীতে নিরাপদ প্রত্যাবর্তনের ইতিবাচক দিকটিকে সমর্থন করে। তাদের প্রাথমিক মহাকাশযানের কারিগরি জটিলতার কারণে একটি সংক্ষিপ্ত পরীক্ষামূলক উড্ডয়নের উদ্দেশ্য দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। মহাকাশচারীদের নিরাপদ প্রত্যাবর্তন ভিন্ন একটি মহাকাশযানে সম্ভব হয়। দ্বিতীয় মহাকাশযানটির নির্মাণের কারিগরী কৌশলে একাধিক মহাকাশ সংস্থা এবং বেসরকারি অংশীদারদের সমন্বিত প্রচেষ্টা জড়িত ছিল। কাজেই, এই অভিযানটি একটি যৌথ মানবিক প্রচেষ্টার এমন একটি নিদর্শনের সাক্ষী, যেখানে সরকারি ঘেরাটোপের সীমানা ছাড়িয়ে অ-সরকারি অংশীদারিত্বের দায়িত্ব উঁচু মানের বিজ্ঞান-প্রযুক্তির জগতে প্রধান অনুঘটকের কাজ করে। এখন এই ধরনের অভিযানের মূল বিষয়গুলি কী কী?
প্রথমত, এই উদ্ধার অভিযানে জড়িত সকলের মানবিক চেতনার নমনীয়তা, কর্মকুশলতার পেশাদারিত্ব এবং নিবেদিতপ্রাণ ধৈর্যের জন্য ধন্যবাদ। প্রশিক্ষণ না থাকলে মহাকাশচারীদের বিভিন্ন মানসিক ব্যাধি তৈরি হতে পারতো, কারণ মহাকাশযানের মধ্যে মাইক্রোগ্র্যাভিটি (পৃথিবীর মধ্যাকর্ষণের ভগ্নাংশমাত্র) পরিবেশ মানুষের অভ্যস্ত পরিবেশের সাথে এতটাই প্রতিকূল ছিল।
প্রশিক্ষিত মহাকাশচারীরা যেভাবে তাঁদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছেন তা প্রমাণ করে চাপপূর্ণ পরিস্থিতিকে, শান্ত ও সংযত থেকেই কী ভাবে মোকাবেলা করতে হয়, শুধু তাই নয়, বরং প্রমাণিত হয় তাঁদের মধ্যে অধিকতর চাপ সহ্য করার জন্য প্রশিক্ষিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মহাকাশচারীদের মূলত মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাঁরা ব্যায়াম করতেন এবং পড়াশোনা ও গবেষণার মাধ্যমে তাঁদের মস্তিষ্ক ও মনকে সক্রিয় রাখতেন। এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে পৃথিবীর মানুষের সাথে, কেবল নাসার বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের সাথেই নয়, তাঁদের প্রিয়জনদের সাথেও, অবিরাম যোগাযোগ ছিল।
তাঁরা ভয়কে জয় করেছিলেন। এটাই মর্ত্যবাসীর কাছে প্রকৃত শিক্ষা। প্রতিদিন গণমাধ্যমের মাধ্যমে যে নিয়মিত নেতিবাচক খবর সরবরাহ করা হচ্ছিল, তার মধ্যে এই মহাকাশ ভ্রমণ মানুষের অন্বেষণের অসীম সম্ভাবনার দিক ইঙ্গিত করল। একই সঙ্গে প্রমাণ করল, প্রকৃতপক্ষে, আকাশই সীমা!
টীকা:
২০১৪ সালে আমেরিকার সঙ্গে রাশিয়ার ভূ-রাজনৈতিক সংঘাতের প্রভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন-এ যাতায়াত ব্যাহত হতে শুরু করল। নাসা পরিকল্পনা করল মহাকাশে যাতায়াতের বাণিজ্যিক প্রকল্পের - কোনও বেসরকারি সংস্থা সংযোগকারী মহাকাশযান তৈরি করবে; নাসা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে মহাকাশচারীদের আই এস এস-এ পাঠানোর বিষয়ে। নানান স্তরে বিচার-বিশ্লেষণ, পরীক্ষা-নিরিক্ষার মধ্যে দিয়ে দু'টি সংস্থার সঙ্গে চুক্তি হল - একটি হল বিমান নির্মাণ সংস্থা বোয়িং, আর অন্যটি হল ইলন মাস্কের স্পেসএক্স। বোয়িংয়ের তৈরি মহাকাশযানটির নাম হল স্টারলাইনার; স্পেসএক্স-এর মহাকাশযানটির নাম ক্রু ড্রাগন। ২০১৯-এ দু'টি সংস্থাই প্রস্তুতি নিতে শুরু করল পরীক্ষামূলক উৎক্ষেপণের। প্রথম সাফল্য পেল ক্রু ড্রাগন। ২০২০-এর মে মাসে দুই মহাকাশচারীকে নিয়ে সফল ভাবে উড়ে সেটি। ২০২৪-এর মধ্যেই আটটি সফল অভিযান সম্পন্ন করল।
ভারতীয় ক্ষেত্রেও গত কয়েক বছরে ভারত সরকার তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বেসরকারী উদ্যোগ এবং প্রযুক্তি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে মহাকাশ বিজ্ঞানের অগ্রগতির জন্য। প্রতিষ্ঠিত বেসরকারি প্রযুক্তি ও বিজ্ঞান সংস্থা ছাড়াও প্রায় ২৫০ টি স্টার্ট-আপ সংস্থা ইসরোকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। এই সংস্থাগুলি অত্যন্ত দক্ষ, উজ্জ্বল এবং প্রতিষ্ঠিত ব্যক্তির দ্বারা পরিচালিত।
The lessons to human civilization on the Earth from the exciting return of the trapped space astronauts.
Sunita Williams an Buch Wilmore mission to space supports the resonance of positive vibes in the safe return to Earth of two astronauts. What was intended to be a short test flight turned into a lengthy stay due to technical complications with their initial spacecraft. The astronauts' safe return by a different spacecraft than the one they arrived in, involving the coordinated efforts of multiple space agencies and private partners. Thus, The mission demonstrated a shared human endeavour, where partnerships are forged across borders, is the main catalyst in such global scientific achievement. Now what are the key take aways for such a mission.
First of all, Kudos to the resilience of the human spirit, professionalism and dedicated patience of everybody involved in this rescue mission.The untrained would potentially develop different psychological disorders because the environment was so alien to what humans otherwise are accustomed to.
The way the trained astronauts dealt with their situation highlights not just personalities that can deal with utterly stressful situation, calmly or with composure, but also that the mind has the potential to be trained to endure extreme stress.
The astronauts were essentially trained to keep themselves mentally and physically fit. They exercised and they kept their brains and minds active through reading and research. It's also important to note that they were not left unattended. There was constant communication with people down on Earth, not just NASA scientists and psychologists but also their loved ones.
They did not allow fear to set in. That's the lesson to learn. Among the volley of routine negativity supplied by the media everyday, this space odyssey points to infinite potential of human exploration. The sky is the limit, indeed!
Annotation:
The journey to the International Space Station began to disrupt due to the influence of Russia's geopolitical conflict with the United States. NASA plans to create a commercial project in space - a private company will create connecting spacecraft; NASA will be contracted with them about sending astronauts to ISS. At various levels, the agreement with the two companies through the analysis, examination and examination-one is Boeing, and the other is the SpaceX of Elon Mask. The name of the Boeing spacecraft is Starliner; The SpaceX spacecraft is named Kru Dragon. The two organizations started preparing for the experimental launch. The first success was crew dragon. It was successfully flown to two astronauts in May 2021. Eight successful operations were completed by 2021.
In the Indian context too, in the last few years, the Indian government and the Indian Space Research Organisation (ISRO) have joined hands with private sector and technology companies to advance space science. In addition to the established private technology and science companies, around 250 start-up companies have come forward to help ISRO. These companies are run by highly skilled, bright and established individuals.

No comments:
Post a Comment