৫৩ বছরের বিবাহ বার্ষিকী উদযাপন

১৯৭২ সালের মার্চ ১০ - ১৭ তারিখের মধ্যে তোলা এই ছবি
আমাদের গল্পটা অপ্রত্যাশিতভাবে ১৯৭২ সালে একটি ট্রেন যাত্রা থেকে শুরু হয়েছিল, যা অবশেষে ৭ মার্চ, ১৯৭২ সালে বৈবাহিক সম্পর্কে পরিণতি পেয়েছিল। আমি তখন বম্বে থেকে কলকাতা এসেছি পাত্রীর খোঁজে। আমার বৌদি শিখাকে ট্রেনে দেখেছিল। আমাকে দেখে আসার জন্য বলল। ব্যস Love at first sight. She looked really beautiful at that time.
দীর্ঘস্থায়ী বিবাহের রহস্য কেবল প্রেমের বিষয় নয়; এটা যৌথ প্রক্রিয়া এবং জীবনের পথে একসাথে বেড়ে ওঠার বিষয়ও। আমাদের মধ্যে কোনও লিঙ্গ-নির্দিষ্ট ভূমিকা নেই। সাংসারিক ব্যাপার মোটামুটি শিখা-ই দেখাশোনা করে, আমি ওর পাশে থেকে জোগাড়ের কাজ করি। ও যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমি আগ্রহের সঙ্গে ওকে দায়মুক্ত করি; তবে সেটা নেহাতই ব্যতিক্রম।
দীর্ঘস্থায়ী সম্পর্ক মানে সবসময় সুখে থাকা-ও নয়। ঝগড়া হতো; এখনও তার ব্যতিক্রম নেই, কিন্তু এটা জীবনেরই অংশ। এটি ছাড়া জীবন অসম্পূর্ণ, তবে মানতেই হবে ও আমার থেকে অনেক বেশি ধীরস্থির এবং অবিশ্বাস্য রকমের শান্ত। তবে দিনের শেষে আমরা আমাদের পারস্পরিক ভাল এবং ত্রুটিগুলি অনায়াসে গ্রহণ করেছি এবং এই ভল-মন্দগুলো জীবনে এগিয়ে যাবার পথে অন্তরায় হয়নি।
সুখী বিবাহিত জীবনের জন্য সবকিছু বিলাসবহুলভাবে থাকা আবশ্যক নয়। বরং, ছোট ছোট জিনিস এবং ছোট ছোট মুহূর্তগুলিই গুরুত্বপূর্ণ এবং সেগুলো কেন্দ্র করেই, আমাদের দৃঢ় বন্ধন আমাদের একসাথে এগিয়ে নিয়ে গেছে।
আমার ছয় সদস্যের পরিবারে, গান-বাজনা কখনও থেমে থাকে না, এই পরম্পরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জায়গা করে নিয়েছে। গান-বাজনা আমাদের পৃথিবী। জীবনে শান্তিতে থাকার একটা উপায় আছে যে, আমরা যা ভালোবাসি সেটা আমরা সাগ্রহে গ্রহণ করি এবং তার মধ্যেই নিজেদের হারিয়ে ফেলতে পারি। এবং সব সময় মনে হয়েছে এটা আমাদের পরিবারের আত্মবিশ্বাসী হয়ে ওঠার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। গান-বাজনা আমাদের এক সুতোয় বেঁধে ফেলেছে। আমাদের ছেলে, পুত্রবধূ এবং নাতি-নাতনিরা আমাদের জীবনের আলো।
আমাদের ছেলে-বৌ নাতি নাতনি
একটি ভালো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল একে অপরকে সময় দেওয়া। আজকাল পৃথিবী এত দ্রুতগতির হয়ে উঠেছে, এবং মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে যে তারা পরিবার উপভোগ করতে পারে না। আগে, মানুষ তাদের সঙ্গীর সাথে সত্যিকার অর্থে সংযোগ স্থাপনের চেষ্টা করত, কিন্তু এখন, ব্যস্ত সময়সূচী এবং সীমিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার চেষ্টা করার কারণে, মানুষ প্রতিশ্রুতি বজায় রাখতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় আজকের প্রজন্ম জীবনের সোনালী মুহূর্তগুলো ভীষণ ভাবেই মিস করছে। আমরা জীবনের সমস্ত উত্থান-পতনের মুখোমুখি হয়ে একসাথে বেড়ে উঠেছি।
অতি সম্প্রতি আমার বৌদি, যিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, জরুরি ভিত্তিতে গুরুতর অস্ত্রোপচারের পরে শয্যাশায়ী হয়ে বিছানা নিয়েছিলেন। বয়সও অনেকটাই হয়েছিল। শেষ পর্যন্ত ইহলোকের মায়া কাটিয়ে সম্প্রতি চলে গেলেন। অশৌচকালে, ও, মানে শিখা এবং আমার পুত্রবধূ একটা সিনেমা দেখতে গিয়েছিল। আমি বাড়িতে একা টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম। কিন্তু প্রথমবারের মতো জীবনে প্রতি মুহূর্তে ওর অনুপস্থিতি অনুভব করলাম। তখনই বুঝতে পারলাম যে, আমাদের সম্পর্ক আজ আর শুধু পারস্পরিক জীবনসঙ্গী নয়, নিজেদের অজান্তেই এটি স্বতঃস্ফূর্তভাবে সেই সম্পর্ক থেকে একাত্মতার সম্পর্কে উত্তীর্ণ হয়েছে। এটা আমার কাছে ভীষণ ভাল লাগার জায়গা।
আজকের পৃথিবীতে, যেখানে সবকিছুই দ্রুতগতির, কারোরই অন্যদের জন্য সময় নেই এবং ক্রমাগত সমাজ মাধ্যমের খবর চালাচালির দাপাদাপিতে পরিবারগুলোকে বিভিন্ন দিকে টেনে নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে, সেখানে আমরা সাংসারিক কর্তব্যে অগ্রাধিকার দিয়ে অন্য কিছু করেছি।
সময় সত্যিই কালের নিয়মে তার প্রভাব বিস্তার করেছে। আমাদের দুজনেরই ভাঙাচোরা স্বাস্থ্য তারই স্বাক্ষর বহন করছে। (নীচের ছবিতে ধরা পড়েছে) তবে একটি বিষয় নিশ্চিত যে পারস্পরিক মনের বন্ধনে আজও এতটুকু টাল খায়নি।
পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং যত্ন এমন জিনিস যা নিয়ে আলোচনা করার কোনও যায়গা নেই। আজকের পৃথিবীতে এই নীতিগুলোকে গুরুত্ব সহকারে আদৌ নেওয়া হয় না। আমরা অসংখ্য সমস্যা এবং অপ্রত্যাশিত পরীক্ষা কাটিয়ে ৫৩ বছর এ পৌঁছেছি।
🎉 Celebrating 53 Years of Love and marital musings 🎉
Today, Sikha and I celebrated our 53rd wedding anniversary. Reflecting on this incredible journey we've shared since March 7, 1972, my heart is filled with immense gratitude and joy.
To my dear Sikha, words cannot express how your unwavering dedication and commitment to our family have been the bedrock of our lives through all the sweet and sour moments. Each challenge we've faced has only strengthened our bond, and every joyful moment has added to the tapestry of our shared memories.

Photograph captured on the day of our Silver Anniversary, just 28 years ago.
Our story began unexpectedly from a train journey in 1972, which eventually blossomed into our marriage on March 7, 1972. Let me reflect on our 53 years of marital musings
A long-standing relationship doesn't necessarily mean being happy all the time. There were quarrels, but it's part of life. Without it, life is incomplete. We have accepted the strengths and flaws of our partners and moved ahead in life. It's not necessary to have everything in a lavish way for a happy married life. Rather, It's the little things and the little moments that count and our strong bond propels us forward together.
The secret to a long-lasting marriage is not just about love; it's also about teamwork and growing together through life's voyage. There is no gender defined roles between us. When she falls sick I eagerly takes up her jobs and vice- versa.
Time has really taken its toll and gradual transformation took place in terms of health for both of us. Now we look rather battered (Recent Photograph shown below) But one thing is for sure that the bonding remains intact.
In my family of six members, melodies never fade, only pass from one generation to the next. Music is our world, but life has a way of taking what you love and testing how strong you can be. But life doesn't make it that simple, one bad turn after another before we know it. Music is our only constant.
Our son, daughter-in-law and grandchildren are the lights of our lives.
The most important basis for a good relationship is giving time to each other. Now a days, the world has become so fast-paced, and people have become so busy, that they can't enjoy family. Earlier, people used to make an effort to truly connect to their partners, In today's world, where everything is fast-paced, nobody has time for others and the constant digital distractions tends to pull families in different directions. People are facing difficulty maintaining the level of commitment. I think today's generation is missing out on the golden moments. We grew together facing all ups and downs of life.
Respect, trust and care are things that are non-negotiable. These principles are not taken seriously in today's world.
We have spent 53 years together overcoming numerous problems and unexpected trials.
Very recently my asister in law who was suffering for a long time died and was completely bed ridden. She died after six months after a critical surgery. During the mourning period, she, I mean Sikha and my daughter in law went to see a movie. I was watching Television programs at home. Suddenly I realized that I'm all alone and immediately I could realize that our relationship had graduated from just life long partners to soulmates.


2 comments:
Wonderful memoir !! Happy anniversary Swapan da and Sikha boudi !! 🙏
You have shared a passionate feeling with deep underlying truth. It is true for all of us ; love empathy and mutual respect are the real binding elements for all successful conjugal life. Pray you stay together for many years to come.
Post a Comment