Wednesday, January 11, 2023

নিষ্কাম প্রেম

 কবিতা (Platonic love, নিষ্কাম প্রেম)


 

তুমি কি ওঁকে ভালবাস ?

না, ওঁকে আমি শ্রদ্ধা করি ;

যাঁকে অন্তর থেকে শ্রদ্ধা করি, 

তাঁকে তো অনায়াসেই ভালবাসা যায় !

ওঁর মতো মানুষের জীবন

ভালবাসার রোদের আলোয় ভরে উঠুক,

সেই আলোয় কারো যেন ছায়া না পড়ে,

ওঁঁর প্রতি ভালবাসা 

আমাকে জোর করে টিকিয়ে রাখতে হয়নি

উনি ওঁর মনের বেড়া দিয়ে

আমার ভালবাসা আগলে রেখেছেন।

একটা সম্পর্কের ভিত হয় বিশ্বাস 

সেই বিশ্বাস যখন ভেঙে যায়

তখন সেই ভিতটাও নড়ে যায়। 

ঈশ্বরের কাছে আমার কামনা

সেই আস্থা যেন আজীবন অটুট থেকে যায়।

No comments: