দুটি ভুল কখনও একই সঙ্গে সঠিকের দিশা দেখাতে পারেনা।
Two wrongs can never make a right
_________
পশ্চিমবঙ্গ এবং ভারত জুড়ে ডাক্তারবাবুরা, এমনকি ভূভারতের তথা সারা বিশ্বের মানুষজন জানেন যে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন তরুণী ডাক্তারের উপর পাশবিক এবং নৃশংস অত্যাচারের ফলে মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনার প্রতিবাদে ডাক্তারবাবুরা গত ১২ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য "ডাক্তারদের ধর্মঘট" শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
আমরা সকলেই এই মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ এবং চিকিৎসক সম্প্রদায়ের ক্ষুব্ধ সদস্যদের দ্বারা করা দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের আহ্বানকে সমর্থন করি। এই মর্মান্তিক ঘটনা যে স্বাস্থ্য দফতরের বিরাট ব্যর্থতার প্রতিফলন তা নিয়ে কারও কোনও সংশয় থাকার কথা নয়।
দুর্ভাগ্যবশত, ডাক্তারদের এই ব্যাপক ধর্মঘটের ডাক যে জনমানসে বিপুল প্রভাব ফেলেছে যা নিয়মিত হাসপাতালের পরিষেবাগুলিকে সর্বক্ষণ ব্যাহত করে চলেছে এবং অসহায় রোগীদের আরও অসহায় করে তুলেছে, স্বাস্থ্য আধিকারিকদের নয়, যাঁরা একজন তরুণ ডাক্তারের মর্মান্তিক হত্যার জন্য দায়ী।
"ডাক্তারদের ধর্মঘট" অসহায় রোগীদের বেদনা, আঘাত এবং মৃত্যু ঘটাবে, প্রাথমিকভাবে প্রান্তিক মানুষজনের যাঁরা বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা নিতে অক্ষম।
সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার ঘোষণা করেছে যে রোগীদের বঞ্চিত রেখে "ধর্মঘট" করার কোনও আইনি বা নৈতিক অধিকার ডাক্তারদের থাকতে পারে না। "ডাক্তারদের ধর্মঘট" অসাংবিধানিক-ও কারণ এটি মানুষের "মৌলিক অধিকার" লঙ্ঘন করে যা সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে সকল নাগরিকের জন্য নিশ্চিত করা হয়েছে।
ডাক্তাররা অনির্দিষ্টকালের "ধর্মঘট" চালিয়ে যাচ্ছেন এবং তাদের নিহত সহকর্মীর জন্য ন্যায়বিচারের লক্ষ্য নিয়ে হাসপাতাল পরিষেবাকে প্রায় নিশ্চল করে দিচ্ছেন সেটা একাধিক কারণে বিপথগামী।
দুটি ভুল কখনোও একই সঙ্গে সঠিক হতে পারে না, Two wrongs can never make a right. শুধুমাত্র অসহায় রোগীদেরই এর মূল্য চোকাতে হবে, এমনকি তাঁদের কারও না কারোর জীবনের বিনিময়ে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা পরিষেবাগুলি ইতিমধ্যেই যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে।
চিকিৎসা ব্যবস্থায় অবহেলার ঘটনাগুলো আজকাল প্রায়ই দেখা যাচ্ছে। কলকাতার একটি সুপ্রাচীন এবং প্রধান সরকারি হাসপাতালের ভিতরে একজন ডাক্তারকে জঘন্য হত্যার ঘটনা স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার প্রশাসনের অকথ্য অবস্থা দেখিয়ে দিল।
ডাক্তারবাবুদের কাছে আবেদন রইল যে আন্দোলন এবং রোগী পরিষেবা তো এক সঙ্গেই চলতে পারে ! দু'টো ব্যাপারের মধ্যে কোনও বিরোধ আছে বলে তো মনে হয় না। ডাক্তারবাবুদের কাছে প্রান্তিক রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে একটু ভেবে দেখার জন্য আন্তরিক অনুরোধ রইল।
No comments:
Post a Comment