Sunday, May 1, 2022

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

 রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান

--------


২৪ শে ফেব্রুয়ারি থেকে রাশিয়া, ইউক্রেনে যুদ্ধ শানিয়েছে এবং উত্তরোত্তর তার তীব্রতা বেড়ে চলেছে। যেখানে সারা বিশ্ব (পড়ুন আমেরিকা এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত পশ্চিমা দেশগুলো) রাশিয়ার নিন্দায় সরব, ভারতের অবস্থান সেখানে সম্পূর্ণ নিরপেক্ষ। ভারত তার জাতীয় স্বার্থ এবং নিরপেক্ষতার ঐতিহাসিক বিশ্বাসে অটল থেকে একটা কথাই বলেছে যে, পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান আসবে। যুদ্ধ-বিগ্রহ কোনো স্থায়ী সমাধান সূত্র নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে, " সারা বিশ্ব আজ প্রত্যক্ষ করছে, কোনো দেশের চাপ বা ভয়ের কাছে স্বীকার না করে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় সংকল্প।" সত্যিই এটা একটা নির্ভীক পদক্ষেপ। 


একই সময়ে জাতিসংঘের (UN) সনদ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে সমস্ত জাতির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার ওপর জোর দেওয়া হয়েছে এবং ইউক্রেনের বিপর্যস্ত জনগনের জন্য যথাযথ মানবতাবাদী সহায়তাও পাঠিয়েছে ভারত -- উভয় সিদ্ধান্তই প্রশংসনীয় কূটনৈতিক পদক্ষেপ। 


আমি ব্যক্তিগত ভাবে মনে করি, মোদী সরকারের  ৮ বছরের রাজত্ব কালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এই সিদ্ধান্ত দ্বিতীয় সাহসী পদক্ষেপ। প্রথমটি হ'ল কয়েক বছর আগে জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা প্রতাহার করা যা, তাঁর আগে ভারতের কোনো প্রধানমন্ত্রী সেই সাহস দেখাতে পারেননি।


শেষে উল্লেখ করতে চাই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এবং একই সঙ্গে একজন অত্যন্ত দক্ষ আমলা এস জয়শঙ্করের ভূমিকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রশংসার দাবি রাখে।

No comments: