যে ফ্ল্যাটবাড়িটার একটা অংশে আমার বসবাস, সেখানে ক্ষেত্রবিশেষে 'আপনি' থেকে 'তুমি' সম্বোধন হচ্ছে "উত্তরণ", সমবয়সীদের মধ্যেও। সেখানে মূল প্রেরণা: ভালবাসা, ঘনিষ্ঠতা বা প্রেম। আবার ঐ 'আপনি' থেকে 'তুমি' হয় অবরোহন- সেখানে মূল প্রেরণা অর্থনৈতিক, সামাজিক, শ্রেণীসচেতনতা।
যে ফ্ল্যাটবাড়ির একটা অংশে আমার বসবাস, সেখানে আরও ১১ টি ফ্ল্যাট আছে। একজন বাদে সকলেই আজ বরিষ্ঠ নাগরিক, বিভিন্ন পেশার চাকরি থেকে এখন সবাই অবসর নিয়েছেন। সবাই কম-বেশি শিক্ষিত। এই আবাসনের দু'ঘরে বরিষ্ঠ নাগরিক থাকলেও তাঁরা এক আবাসনেরই এক যথেষ্ট বয়ঃকনিষ্ঠ ডাক্তারকে নাম ধরে দাদা এবং আপনি বলে সম্বোধন করেন। আগে কানে লাগতো, এখন গা সওয়া হয়ে গেছে। আমার ধারণা যিনি একই বাড়ির বয়জ্যোষ্ঠ বাসিন্দা হয়েও ডাক্তার বাবুকে 'আপনি' সম্বোধন করছেন, তিনি আপনা থেকেই নিজেকে হীনমন্য প্রতিপন্ন করছেন বলেই এটা করছেন।
No comments:
Post a Comment