বার্ধক তো দেহে !
মুখের কারুকার্য করা ফাটলগুলোর আঁকিবুকি,
আয়নার ভেতর থেকে যেন তাকিয়ে থাকে !
কিন্ত তাতে কি-ই বা যায় আসে ?
হৃদয় জুড়ে তো এখনও ভালবাসা আছে।
উপন্যাসের নায়ক-নায়িকারা,
আজও পারে মনে সাড়া জাগাতে,
চোখের সামনে ভেসে ওঠে
যা দেখেছি সেদিনের ছায়াছবিতে।
ভাবতে ভাবতেই কখন যেন ফিরে যাই ছটফটে কৈশোরে,
মনের দর্পনে দেখতে পাই টানটান উজ্জ্বল অবয়বের।
আয়নাতে দেখা ফাটলগুলো যেন মিলিয়ে যায় পলকে,
ক্ষণিকের ভ্রান্তি থেকে আবার ফিরে আসি বার্ধক্যে।
এ বয়সেরও তো একটা আলাদা শোভা আছে,
খুঁজতে হবে কোঁচকানো ত্বকের ভাঁজে ভাঁজে,
অবর্ণনীয় অভিজ্ঞতার ঝাঁপি কানায় কানায় উঠেছে ভরে,
কেউ না চাইলে ফেলে যেতে হবে ধরীত্রীর এই কারাগারে।
ভাবতে আজও ভাল লাগে, আরে !
বার্ধক্য তো আমার দেহে,
মন তো আমার এখনও সতেজ
যেমনটি ছিল যৌবনের শুরুতে।

1 comment:
কবিতাটা আর আবৃত্তি দুটোই মোটামুটি, আগেরটার ভাবটা বেশ স্পষ্ট পড়েছে
Post a Comment