বিরাট কোহলীর জন্য তিনটি চিয়ার্স এবং সৌরভ গাঙ্গুলি আর জয় সাহ-র জন্য ছিঃ ছিঃ ছিঃ
আই সি সি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে পরাজিত করার পরে সোশ্যাল মিডিয়ার একাংশে মহম্মদ শামির বিরুদ্ধে করা গালিগালাজের তীব্র নিন্দা করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
গত কয়েক বছরে মহম্মদ শামির মতো কেউ কেউ ভারতকে অসংখ্য ম্যাচে জিতিয়েছে এবং টেস্ট ক্রিকেটে প্রভাব ফেলতে গেলে জসপ্রীত বুমরাহের সাথে আমাদের প্রাথমিক বোলার ছিলেন, তা তাঁরা বুঝতে পারে না। শামির ৩.৫ ওভারে ৪৩ রান দেওয়ার ম্যাচের পরে শামি সামাজিক মিডিয়াতে ভয়ঙ্কর অনলাইন ট্রোলিংয়ের শিকার হন। কিছু মানুষ শামিকে বিশ্বাসাতক বলে অভিহিত করে পাকিস্তানে ফিরে যাবার নিদান দিয়ে ফেলেছেন। কোহলি ট্রোলারদের "মেরুদন্ডহীন মানুষের দল বলে অভিহিত করেছেন।" কোহলি বিসিসি আই-এর পদাধিকারীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা কি এগুলো শুনছেন !" অনেক বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররা শামির প্রতি এই অভব্য আচরণের নিন্দা করেছেন। কিন্ত দুর্ভাগ্যবশত, বোর্ড সভাপতি, বঙ্গসন্তান, সৌরভ গাঙ্গুলির সেই তালিকায় নাম দেখা যায়নি। একজন ব্যক্তি হিসেবে সৌরভের প্রতি আমার প্রতিক্রিয়া, "ছিঃ সৌরভ ছিঃ।" আপনি একজন দুর্দান্ত ক্রিকেটার এবং দুর্দান্ত অধিনায়ক হতে পারেন। অবশ্যই আপনি দুর্দান্ত ক্রীড়াবিদ আদৌ নন। মুখ বন্ধ রেখে আপনি খেলোয়াড় সুলভ মনোভাব দেখাননি। বিরাট কোহলি বরং "অল ইন ওয়ান"। ম্যাচের পর ভারত হার মনে নেয় তো বটেই এবং বিরাট, মহম্মদ রিজওয়ানকে জড়িয়ে ধরেন। এটাই খেলোয়াড় সুলভ মানসিকতা। তিনি সত্যিই একজন সত্যিকারের নায়কোচিত অধিনায়ক।
No comments:
Post a Comment