স্বার্থ বড়ই বিষম বস্ত
আড্ডাটা বেশ জমে উঠেছিল,
তর্ক-বিতর্কের কোনও এক মুহূর্তে স্বার্থ সংঘাত হল
ওর শরীরী ভাষাটা-ও প্রায় সঙ্গে সঙ্গেই পাল্টে গেল
আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম
ওর ক্রোধারক্ত মুখের দিকে,
আর ক্ষণপূর্বের বিগলিত হাস্য মুখটার সঙ্গে
মেলানোর চেষ্টা করতে,
স্পষ্ট লক্ষ্য করলাম মুখাবয়বের চেহারাটা
মনে হ'ল যেন আগের তুলনায় অনেকটাই ফিকে।

1 comment:
perfect!!
Post a Comment